বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

নাটোরের বড়াইগ্রামে এক রাতে ১৩ শ্যালো মেশিন চুরি

নাটোরের বড়াইগ্রামে এক রাতে ১৩ শ্যালো মেশিন চুরি

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


 

নাটোরের বড়াইগ্রামে কৃষি জমিতে পানি সেচে ব্যবহৃত ১২ জন কৃষকের ১৩টি শ্যালো মেশিন চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে উপজেলার গোপালপুর গড়মাটি মরা বিল থেকে এ মেশিনগুলো চুরি হয়। 
 

স্থানীয়রা জানান, মেশিনগুলোর মালিক হলেন গড়মাটি গ্রামের আহসানুল আমিন, নঈম উদ্দিন, মোজাম্মেল হক, খালেদ আলী, জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, মিলন হোসেন, সাইদুল ইসলাম, রনি আহমেদ, আরমান মোল্লা, মিজানুর রহমান ও ইয়ার আলী। প্রত্যেকের ১টি করে এবং নঈম উদ্দিনের ২টি মেশিন চুরি হয়েছে। পানি সেচের জন্য কৃষি জমিতে মেশিনগুলো বসানো ছিলো। ১৩টি শ্যালো মেশিনের আওতায় আনুমানিক ৫০ একর জমিতে থাকা রসুন, পিয়াজ, শাক-সবজি, ধনিয়া, মসুর ও গমের জমিতে পানি সেচ দেয়া হতো। বুধবার সকাল ৭ টার দিকে জমিতে পানি সেচ দিতে গিয়ে কৃষকরা তাদের মেশিন দেখতে না পেয়ে আশে-পাশের আখ ক্ষেত সহ বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে। পরে তারা থানা পুলিশকে অবহিত করে। স্থানীয়দের ধারণা, মেশিনগুলো খুলে নিয়ে মহাসড়কের পাশে একটি আখ ক্ষেতে একত্রিত করে এবং পরে ট্রাকযোগে সেগুলো নিয়ে পালিয়ে যায় চোরেরা। 
 

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ  সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সংঘবদ্ধ চোরদের সনাক্ত ও আটক করতে পুলিশ তৎপরতা শুরু করেছে।