বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:১৫:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

যাত্রীবেশে হাইয়েস গাড়ি নিয়ে ছিনতাই; ১১ টি মোবাইল ফোন ও গাড়িসহ  চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে সিটিটিসি

যাত্রীবেশে হাইয়েস গাড়ি নিয়ে ছিনতাই; ১১ টি মোবাইল ফোন ও গাড়িসহ  চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে সিটিটিসি

ঢাকা প্রেস
আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-



রাজধানীর কদমতলী এলাকা থেকে যাত্রীবেশে হাইয়েস গাড়ি নিয়ে ছিনতাইয়ের ঘটনায় ১১ টি মোবাইল ফোন, একটি হাইয়েস গাড়ি ও একটি পাওয়ার ব্যাংকসহ পাঁচজনের এক পেশাদার ছিনতাইকারী চক্রকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ( সিটিটিসি) ইউনিট।

 

গ্রেফতারকৃতরা হলো- ১। মোহাম্মদ আকতার হোসেন (৪৫), ২। হারুনুর রশিদ (৫০), ৩। কামাল হোসেন (৪৫), ৪। মোহাম্মদ নুরুদ্দিন (৪৮) ও ৫। মোহাম্মদ হানিফ (৫৫)।
 

বুধবার (১৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় রাজধানীর কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে এ পেশাদার ছিনতাইকারী চক্রকে গ্রেফতার করে সিটিটিসির এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম।
 

সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার (১৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের নিকট হতে ছিনতাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের ১১ টি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। এছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত তাদের একটি হাইয়েস গাড়িও জব্দ করা হয়।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্রটি গত এক বছর ধরে রাজধানীতে সক্রিয় আছে। তারা হাইয়েস গাড়ি নিয়ে রাতে বেরিয়ে পড়ে এবং সাধারণ যাত্রীবেশে গাড়িতে বসে থাকে। তারা সায়েদাবাদ, যাত্রাবাড়ি, রায়েরবাগ, সাইনবোর্ড সহ বিভিন্ন এলাকা থেকে যাত্রী তুলে পরবর্তীতে সুবিধাজনক জায়গায় নিয়ে যাত্রীকে জিম্মি করে যাত্রীর যাবতীয় সকল মালামাল লুট করে নেয়। পরবর্তীতে লুট করা অর্থ নিজেদের মধ্যে ভাগ করে নেয় এবং ছিনতাইকৃত মোবাইলগুলো গুলিস্তানে এসে বিক্রি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় তাদের মাধ্যমে অত্যন্ত ৫০০ এর অধিক ব্যক্তি ছিনতাই এর শিকার হয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় একাধিক মামলা রয়েছে। 
 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।