সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

ঢাকা প্রেস নিউজ:-

 

পবিত্র রমজান মাস শুরুর দিন নির্ধারণে আজ শনিবার সন্ধ্যা ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। বৈঠকটি ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমস্থ সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
 

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বৈঠকের সভাপতিত্ব করবেন। সভায় দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
 

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাসেম জানান, রমজান মাস শুরুর বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও আঞ্চলিক দপ্তর, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে মাগরিবের পর এই বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হবে।
 

চাঁদ দেখা গেলে যেভাবে জানাবেন

বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে। এছাড়া, নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরেও তথ্য পাঠানো যাবে।
 

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭।

ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১।