সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৮:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সমন্বয়ক রাফির ওপর হামলা: ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

সমন্বয়ক রাফির ওপর হামলা: ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের আদালতে তাকে হাজির করা হলে, আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
 

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবদুল্লাহ আল হামিম (২৩)। তিনি রাউজানের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফজলে করিমের ছেলে ফারাজ করিমের সংগঠন 'সেন্ট্রাল বয়েজ অব রাউজান'-এর কর্মী। সোমবার (২০ জানুয়ারি) রাতে চট্টগ্রামের রাউজান এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
 

পুলিশের তথ্যানুসারে, রাউজানের উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায় খান তালাত মাহমুদ রাফি ও তার সহযোগীদের ওপর হামলা হয়। হট্টগোল চলার এক পর্যায়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা হামিমকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে এ ঘটনায় রাউজান থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী জানান, ‘সোমবারের মতবিনিময় সভায় কয়েকজন ছাত্রলীগকর্মী শিক্ষার্থীদের ছদ্মবেশে প্রবেশের চেষ্টা করে। প্রবেশ করতে না পেরে হট্টগোল শুরু হয় এবং এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এর মধ্যে আবদুল্লাহ আল হামিমকে গ্রেপ্তার করা হয়েছে।’