সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চন্দনাইশে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

চন্দনাইশে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

চন্দনাইশ প্রতিনিধি:-

 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় যৌতুকের টাকা নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।
 

গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বরকল ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে মোছাম্মৎ আরফি (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। আটক স্বামী মো. রিজুয়ানের বয়স ৩০ বছর।
 

পারিবারিক সূত্রে জানা যায়, আট মাস আগে রিজুয়ান ও আরফির বিয়ে হয়। বিয়ের পর থেকেই সংসারে কলহ চলছিল এবং আরফি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। স্থানীয়রা জানান, বিয়ের সময় যৌতুক হিসেবে ৩ লাখ টাকা দাবি করা হলেও তা না দেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটে।
 

প্রত্যক্ষদর্শীরা বলেন, যৌতুকের টাকা না মেলায় বিয়ের মাত্র আট মাসের মাথায় স্বামীর হাতে প্রাণ হারাতে হলো নববধূ আরফিকে।
 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে।