শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:০১:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বিচার বিভাগে নতুন নীতিমালা ও আইন: প্রধান বিচারপতির ঘোষণা

বিচার বিভাগে নতুন নীতিমালা ও আইন: প্রধান বিচারপতির ঘোষণা

ঢাকা প্রেস নিউজ

 

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের জন্য নতুন নীতিমালা ও সুনির্দিষ্ট আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
 

শনিবার (২১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের মূল ভবনে आयোজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এই অনুষ্ঠানে দেশের অধস্তন আদালতের প্রায় দুই হাজার বিচারক উপস্থিত ছিলেন।

 

প্রধান বিচারপতি জরুরি ভিত্তিতে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, এই বিষয়ে আইন মন্ত্রণালয়ে দ্রুত প্রস্তাব পাঠানো হবে।

 

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা এবং বিচার বিভাগ সংস্কারসংক্রান্ত কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানও বক্তব্য রাখেন।

 

উল্লেখ্য, শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ১০ আগস্ট সৈয়দ রেফাত আহমেদকে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করতে বাধ্য হন।