সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০২:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হাতের ওপর ভর করে সিজদা থেকে উঠে দাঁড়ানো যায় কি?

হাতের ওপর ভর করে সিজদা থেকে উঠে দাঁড়ানো যায় কি?

সালাত বা নামাজ ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে দ্বিতীয়। এটি অন্যতম ফরজ ইবাদত। পবিত্র কুরআনে ৮২ বার নামাজের কথা এসেছে। ইরশাদ হয়েছে, ‘যখন তোমরা সালাত (নামাজ) পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে, তখন সালাত (পূর্বের নিয়মে) কায়েম করবে। নিশ্চয়ই সালাত মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ। (সুরা নিসা, আয়াত: ১০৩)।

 

তবে সালাত পরিপূর্ণ হওয়ার জন্য নামাজের মধ্যে থাকা রোকনগুলো সঠিকভাবে আদায় করা জরুরি। উবাদাহ্ ইবনুস্ সামিত (রা.) থেকে বর্ণিত- তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ তা’য়ালা (বান্দার জন্য) ফরজ করেছেন। যে ব্যক্তি এ সালাতের জন্য ভালোভাবে অজু করবে, সঠিক সময়ে আদায় করবে এবং এর রুকু ও খুশুকে পরিপূর্ণরূপে করবে, তার জন্য আল্লাহর ওয়াদা রয়েছে যে, তিনি তাকে ক্ষমা করে দেবেন। আর যে তা না করবে, তার জন্য আল্লাহর ওয়াদা নেই। ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দিতে পারেন, আর ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন। (মেশকাত, হাদিস: ৫৭০)

 

এ ক্ষেত্রে বেশিরভাগ সময় ভুল হয় রুকু-সিজদা আদায়ের সময়। এর মধ্যে অন্যতম হলো- হাতের ওপর ভর করে সিজদাহ থেকে উঠে দাঁড়ানো। অনেকে সিজদাহ আদায়ের পর ওঠার সময় দুই হাতের ওপর ভর করে উঠে দাঁড়ান। সুস্থ-সবল ব্যক্তির সালাত আদায়ের ক্ষেত্রে এমনটা করা মোটেও উচিত নয়। খোদ রাসুল (সা.) এ বিষয়ে নিষেধ করেছেন। ইবনু উমার (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন- রাসুলুল্লাহ (সা.) নামাজের মধ্যে কোনো ব্যক্তিকে হাতের ওপর ভর করে বসতে নিষেধ করেছেন। এ ছাড়া রাবী ইবন আবদুল মালিকের বর্ণনায় আছে, তিনি (রাসুল সা.) নামাজে (সিজদা থেকে) উঠার সময় হাতের ওপর ভর দিতে নিষেধ করেছেন। (আবূ দাউদ, হাদিস: ৯৯২)

 

তবে অসুস্থ ব্যক্তির সালাত আদায়ের ক্ষেত্রে এমনটা করায় নিষেধ নেই। শায়খ আহমাদুল্লাহসহ অনেক ইসলামিক আলোকদের মত এমনটাই।