শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:৪২:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রুবেলকে দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ডে

রুবেলকে দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ডে

ঢাকা প্রেস
রাজশাহী প্রতিনিধি:-


রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুই হাতে দুটি পিস্তল নিয়ে গুলি চালানোর অভিযোগে যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে আদালত দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ডে দিয়েছেন।

 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সল তারেক এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রোববার পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল।
 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমীন জানান, রুবেলের বিরুদ্ধে মোট চারটি মামলা হয়েছে, যার মধ্যে দুটি হত্যা মামলা। গত রোববার একটি হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল এবং আজ অপর হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
 

রাজশাহীতে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার যুবলীগ নেতা রুবেলকে দুটি হত্যা মামলায় মোট ১২ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।