বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

নারায়ণগঞ্জ বন্দরের ওসির সহায়তায় ছোট্ট শিশু মরিয়ম ফিরলো আপন ঠিকানায় 

নারায়ণগঞ্জ বন্দরের ওসির সহায়তায় ছোট্ট শিশু মরিয়ম ফিরলো আপন ঠিকানায় 

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


 

নারায়ণগঞ্জ জেলার  বন্দর থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম এর সহায়তায় ছোট্ট শিশু মরিয়ম ফিরে পেল তার আপন ঠিকানা।
 

নারায়ণগঞ্জ বন্দরের ওসির সহায়তায় ছোট্ট শিশু মরিয়ম ফিরলো আপন ঠিকানায় 


উল্লেখ্য গত ৭ ডিসেম্বর আনুমানিক ৯ থেকে ১০ বছরের একটি মেয়েকে বন্দর  ইউনিয়ন পুরান বাজার কাজীবাড়ির সামনে ঘুরাঘুরি অবস্থায় রবিউল হোসেন'র চোখে পড়ে মায়া লেগে যায়, তখন মেয়েটিকে নাম ঠিকানা সম্পর্কে জিজ্ঞেস করলে মেয়েটির নাম মরিয়ম বলে পরিচয় দেয় এবং তার বাসা বরিশাল, মা ও বাবা দুজনেই মারা গেছে। তখন রবিউল হোসেন তার বাসায় নিয়ে মেয়ের মত মায়া যত্ন করেন। 

রবিউল হোসেনের স্ত্রী ৭ দিন পর বন্দর থানায় মরিয়মকে নিয়ে এসে ওসির নিকট শরণাপন্ন হয় এবং ওসি মরিয়ম'র জমানবন্দি নেয়।  

ওসি তরিকুল ইসলাম তৎক্ষনাৎ  সাংবাদিকদের নিউজ করার জন্য অনুরোধ করে এবং গণমাধ্যম কর্মীরা মরিয়মের নিউজ প্রচার করা শুরু করে।

অতঃপর মরিয়মের ভাই বাবু সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে, গণমাধ্যমকর্মীদের সাথে যোগাযোগ করে মরিয়মের খোঁজখবর পায়।

গতকাল ১৭ই ডিসেম্বর বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম এবং এস আই বকুল মরিয়মকে তার মামা এবং তার ভাইয়ের কাছে বুঝিয়ে দেয়।এসময় উপস্থিত ছিলেন ছিলেন গণমাধ্যম কর্মীগসহ মরিয়ম এর আত্মীয়-স্বজন। 
   
মানবতার ফেরিওয়ালা অফিসার ইনচার্জ (ওসি) পদে তরিকুল ইসলাম ৯ সেপ্টেম্বর বন্দর থানায় দায়িত্বভার গ্রহণ করেন।