সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৯:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নিজের বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি

নিজের বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি

পাকিস্তানে চলছে অর্থনৈতিক সংকট। সম্প্রতি সবকিছুর দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। এমন পরিস্থিতিতে নিজের বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি।

সরকারি নথি অনুযায়ী, ২০২১ সালের ১ জুলাই এবং ২০২৩ সালের ১ জুলাই থেকে কার্যকর, অর্থাৎ এই দুই ধাপে বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি। পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি বর্তমানে ৮ লাখ ৪৬ হাজার ৫৫০ পাকিস্তানি রুপি বেতন পান। কিন্তু তিনি এখন ঐ দুই ধাপেই বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন। 


২০২১ সালের জুলাই থেকে প্রতি মাসে ১০ লাখ ২৪ হাজার ৩২৫ রুপি ও ২০২৩ সালের জুলাই থেকে প্রতি মাসে ১২ লাখ ২৯ হাজার ১৯০ পাকিস্তানি রুপি করার দাবি জানিয়েছেন তিনি। 


চলতি মাসের শুরুর দিকে তার সামরিক সচিবের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিবের কাছে একটি চিঠি পাঠান। এতে রাষ্ট্রপতির বেতন বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।

আশা করা হচ্ছে, তার বেতন বাড়ানোর বিষয়টি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। যদি এই দাবি কার্যকর করা হয়, তাহলে অনেক অর্থ তিনি বকেয়া হিসেবেও পাবেন।