শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১১:০৯:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সরকারি চাল কেলেঙ্কি: ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

সরকারি চাল কেলেঙ্কি: ইউপি চেয়ারম্যানসহ  ৯ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা প্রেস
জয়পুরহাট প্রতিনিধি:-



 

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নে হতদরিদ্রদের বরাদ্দকৃত বিপুল পরিমাণ সরকারি চালের কেলেঙ্কি উদ্ভাবিত হয়েছে। র‌্যাবের অভিযানে তিলকপুর বাজারে একটি গুদাম থেকে ৬ দশমিক ২ মেট্রিক টন চাল জব্দ করা হয়েছে এবং এই ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
 

প্রাথমিক তদন্তে জানা যায়, ইউপি চেয়ারম্যান সেলিম মাহবুব সজলসহ ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে এই চাল কালোবাজারি করে আসছিলেন। তারা খাদ্য অধিদপ্তরের সীলমোহর করা সরকারি বস্তা পাল্টিয়ে মাছের ফিডের বস্তায় রেখে চালগুলো মজুদ করে রাখতেন। পরে অধিক মূল্যে বিক্রি করার জন্য কালোবাজারে ছাড়তেন।
 

বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি দল তিলকপুর বাজারে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ চাল উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ইউপি চেয়ারম্যানসহ আরও কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া যায়।
 

জব্দকৃত চালের বাজার মূল্য প্রায় ২ লাখ ৭২ হাজার টাকা। এই ঘটনায় আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
 

এই ঘটনাটি সরকারি ত্রাণ সামগ্রী দুর্নীতির একটি চরম উদাহরণ। হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ্যশস্য কালোবাজারি হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।