মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৮:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মির্জা আব্বাসের জামিন , কারামুক্তিতে ‘বাধা নেই’

মির্জা আব্বাসের জামিন , কারামুক্তিতে ‘বাধা নেই’

ঢাকার রেলওয়ে থানার মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আজ সোমবার তাঁর জামিন মঞ্জুর করেছেন। এ নিয়ে গত ২৮ অক্টোবরের পর মির্জা আব্বাসের বিরুদ্ধে করা ১১টি মামলাতেই তিনি জামিন পেলেন।

 

মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেছেন, সব মামলায় মির্জা আব্বাস জামিন পেয়েছেন। তাই তাঁর কারা মুক্তিতে আর কোনো বাধা নেই।

২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর ৩১ অক্টোবর মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় ছয়টি, রমনা থানায় চারটি এবং ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা হয় বলে আইনজীবী মহিউদ্দিন চৌধুরী জানান।

 

গত ২১ জানুয়ারি হাইকোর্ট এক আদেশে মির্জা আব্বাসের জামিন আবেদন গ্রহণ করে আইনানুযায়ী তা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেন। এর আগে সর্বশেষ গতকাল রোববার প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রাজধানীর রমনা থানায় করা মামলায় মির্জা আব্বাস জামিন পান।