সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১১:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টেকনাফে সমুদ্র সৈকতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

টেকনাফে সমুদ্র সৈকতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

 

মো. মোজাম্মেল হক, টেকনাফ প্রতিনিধি:

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার উত্তর লম্বরি সমুদ্র সৈকতে ভেসে আসা এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৭টার দিকে সৈকতের বালিয়াড়িতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ১৯ থেকে ২০ বছর। এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। লাশের শরীরে আঘাতের স্পষ্ট কোনো চিহ্ন রয়েছে কি না, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাগরের ঢেউয়ে ভেসে লাশটি সৈকতে এসে ওঠে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় টেকনাফ থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।