বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:৩১:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

রূপগঞ্জের পূর্বাচলের লেক থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

রূপগঞ্জের পূর্বাচলের লেক থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ২ নম্বর সেক্টরে একটি লেক থেকে অজ্ঞাত এক তরুণীর (প্রায় ১৭ বছর বয়সী) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকার ৪ নম্বর সেতুর নিচে লেকে স্থানীয়দের চোখে পড়া মরদেহটি উদ্ধার করা হয়।
 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহের পাশে একটি মোটরসাইকেলের হেলমেট ও একটি ছোট ব্যাগ পাওয়া গেছে।
 

সকালে স্থানীয়রা লেকের পানিতে তরুণীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়। তবে তরুণীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
 

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম আরও বলেন, "মরদেহের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তরুণীকে হত্যা করে লেকে ফেলে গেছে। এ বিষয়ে রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং পরিচয় শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা কাজ করছে।"