বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:১৮:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

আগামী ২৭ নভেম্বর খতিবে বাংলার স্মরণে মাহফিল

আগামী ২৭ নভেম্বর খতিবে বাংলার স্মরণে মাহফিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:


 

চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদের সাবেক খতিব এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, খতিবে বাঙ্গাল আল্লামা মোহাম্মদ জালাল উদ্দিন আল-কাদেরি (রাহ.)-এর নবম ওফাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও মাহফিল আগামী ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) বাদ আসর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হবে।
 

এ উপলক্ষে আজ একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলহাজ খোরশেদুর রহমান, এবং অনুষ্ঠান পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি প্রফেসর কামাল উদ্দীন আহমদ। উপস্থিত ছিলেন ড. জাফর উল্লাহ, আব্দুল হাই মাসুম, আলহাজ দিলশাদ আহমেদ, মাইনুদ্দিন মিঠু, হাফেজ সালামত উল্লাহ, খুরশেদ আলী চৌধুরী, মনসুর সিকদার, মাহাবুবুল আলম, হাফেজ আহমদুল হক, শাহাবুদ্দিন, জহির উদ্দিনসহ আরও অনেকে।
 

শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ ও আল্লামা জালাল উদ্দিন ফাউন্ডেশন-এর আয়োজনে অনুষ্ঠিতব্য এ মাহফিলে বিভিন্ন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষবৃন্দ, মসজিদের খতীব, আলেম-ওলামা, বুদ্ধিজীবী, ঈমানদার মুসলমান এবং সর্বস্তরের মুসল্লীগণ অংশগ্রহণ করবেন।
 

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান আন্তরিক আহ্বান জানিয়েছেন।
 

মাহফিল শেষে বাদ ইশা মিলাদ-কিয়াম, মুনাজাত এবং তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হবে।