বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ১০:২৮:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

মক্কা ও মদিনার শতাধিক ঐতিহাসিক স্থাপনা সংস্কারের উদ্যোগ নিয়েছে সৌদি আরব

মক্কা ও মদিনার শতাধিক ঐতিহাসিক স্থাপনা সংস্কারের উদ্যোগ নিয়েছে সৌদি আরব

মক্কা ও মদিনার শতাধিক ঐতিহাসিক স্থাপনা উচ্চমানের করতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। হজ ও ওমরাহ যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়। ১৮ সেপ্টেম্বর মক্কার হিরা কালচারাল সেন্টারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই তথ্য জানান দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ।

তাওফিক আল-রাবিয়াহ বলেন, ‘দুয়ুফুর রহমান অর্থাৎ আল্লাহর অতিথিদের মক্কা ও মদিনার ভ্রমণকে আরো সমৃদ্ধ ও অবিস্মরণীয় করতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রকল্পের সহযোগিতায় কাজ চলছে।

পবিত্র এ দুই শহরের বিশাল ইতিহাস রয়েছে। এ নিয়ে মুসলিমদের অনেক বেশি আগ্রহও রয়েছে। তাই এসব স্থাপনার ইতিহাস সবার কাছে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি জানান, হেরা গুহাসহ মক্কার ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলো পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে।


এরই মধ্যে টিকিট বুক করার জন্য একটি অনলাইন প্ল্যাটফরমও চালু করা হয়েছে। সৌদি আরবের শতাধিক ঐতিহাসিক ১৩০টি মসজিদ সংস্কারের ঘোষণা দেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। গত বছর উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে মক্কা ও মদিনার বিভিন্ন স্থাপনার কাজ শুরু হয়। এর মধ্যে রয়েছে পবিত্র কুবা মসজিদ।

পরিকল্পনা অনুসারে তা ৫০ হাজার বর্গমিটার সম্প্রসারণ করা হবে, যেখানে একসঙ্গে ৬৬ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবেন। বর্তমানে এর পরিধি মাত্র পাঁচ হাজার ৩৫ বর্গমিটার।

তা ছাড়া মদিনায় মহানবী (সা.)-এর জীবনীসংশ্লিষ্ট শতাধিক স্থাপনার সংস্কারকাজও শুরু হয়েছে। ২০২৫ সালের মধ্যে এসব স্থাপনার উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হবে। পাশাপাশি মক্কা অঞ্চলের ঐতিহাসিক পাঁচ মসজিদ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।