সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৭:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইউরোপের বৃহত্তম হালাল খাবার ও হালাল লাইফস্টাইল উৎসব

ইউরোপের বৃহত্তম হালাল খাবার ও হালাল লাইফস্টাইল উৎসব

ইংল্যান্ডের ম্যানচেস্টারে ইউরোপের বৃহত্তম হালাল খাবার ও হালাল লাইফস্টাইল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ট্র্যাফোর্ডের বোলারের প্রদর্শনী কেন্দ্রে তা অনুষ্ঠিত হয়। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ উৎসবে বিভিন্ন দেশের প্রায় ১৫ হাজার লোক এ উৎসবে অংশ নেয়। এতে দেড় শতাধিক বিক্রেতা মজাদার সব হালাল খাবার নিয়ে উপস্থিত ছিলেন।

দ্য হালাল ফুড ফেস্টিভ্যালের আয়োজক বিলাল খান বলেছেন, ‘আমরা সবার কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছি। উৎসবটি আমরা গত বছর চালু করি। এ ধরনের আয়োজনের প্রতি সবার মধ্যে অনেক আগ্রহ তৈরি হয়েছে। নানা সংস্কৃতির মানুষ এতে আগ্রহী হচ্ছে।


বিপুলসংখ্যক দর্শনার্থীর ভিড় আয়োজকদের আরো বেশি সময় নিয়ে উৎসব আয়োজনের উৎসাহ দেয়। তাই আগামী বছর এ উৎসব তিন দিন করার পরিকল্পনা রয়েছে।’ তিনি আরো বলেন, ম্যানচেস্টারের এ উৎসবে এসে অতিথিরা নিত্য-নতুন জিনিস সম্পর্কে জানার চেষ্টা করছে। তাদের মধ্যে হালাল খাবার সম্পর্কে জানার আগ্রহও অনেক বেশি।


এখন তা মূলধারার উৎসবে পরিণত হয়েছে, যা আমাদের প্রধান লক্ষ্য। আমরা সব স্তরের মানুষকে এর অভিজ্ঞতা নিতে আমন্ত্রণ জানাতে চাই। পাশাপাাশি হালাল খাবার ও মুসলিম জনগোষ্ঠী সম্পর্কে বিরূপ মনোভাব দূর করতে চাই। আমরা কিভাবে আনন্দ উৎসব করি তা সমাজের সবার মধ্যে তুলে ধরতে চাই।’ হালাল আরবি শব্দ।

এর অর্থ অনুমোদিত। ইসলাম ধর্ম অনুসারে মুসলিমরা কেবল হালাল খাবার খেতে পারবে। সাধারণত হালাল পশু বৈধ উপায়ে জবাই করলে এর মাংস খাওয়া যাবে।