বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:০৭:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •

এনআইডির তথ্য বেহাত, বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

এনআইডির তথ্য বেহাত, বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

ঢাকা প্রেস নিউজ

 

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য যাচাই-বাছাইয়ের শর্ত ভঙ্গের অভিযোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে বিসিসিকে সব বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
 

রোববার (২২ ডিসেম্বর) ইসির আওতাধীন এনআইডি বিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, ইসির সঙ্গে এনআইডির তথ্য যাচাই সেবা গ্রহণকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা ১৮৩টি, যার মধ্যে বিসিসি একটি উল্লেখযোগ্য অংশীদার। ২০২২ সালের ৪ অক্টোবর তথ্য যাচাই সেবা প্রদান সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি অনুযায়ী, বিসিসি কমিশনের তথ্য কোনো ব্যক্তি, সত্তা, বা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর, বিক্রয় বা বিনিময় করতে পারবে না। কিন্তু বিসিসি এই শর্ত ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে।
 

চলতি বছরের ৩ সেপ্টেম্বর এ বিষয়ে বিসিসির কাছে ব্যাখ্যা চাওয়া হলে প্রতিষ্ঠানটি কোনো জবাব দেয়নি। পরে ৬ অক্টোবর তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হলেও বিসিসির দেওয়া ব্যাখ্যা ইসিকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়। এছাড়া, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তির ফি বা চার্জ পরিশোধ না করায় চুক্তিটি বাতিলযোগ্য হিসেবে বিবেচিত হয়।
 

ইতোমধ্যে বিসিসিকে দেওয়া এপিআই সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে বলে এনআইডি মহাপরিচালক জানিয়েছেন।