শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৪:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের ১৩ ফিশিং ট্রলার নিখোঁজ!

সাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের ১৩ ফিশিং ট্রলার নিখোঁজ!

ঢাকা প্রেস-

কক্সবাজার প্রতিনিধি- মঈনুদ্দীন শাহীন

 


জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের ১৩টি ফিশিং ট্রলার নিখোঁজ রয়েছে। গতো ৪৮ ঘন্টা ধরে এসব ট্রলারের মাঝিমাল্লা সহ কারো সাথে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছেন কক্সবাজারের ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। নিখোঁজ এসব ট্রলারে তিন শতাধিক মাঝি-মাল্লা রয়েছেন বলে জানান তিনি। নিখোঁজ ফিশিং ট্রলারগুলোর মধ্যে রয়েছে, এফবি হাসান, এফবি আবছার,এফবি সাবিত,এফবি মায়ের দোয়া, এফবি কায়সার, এফবি আব্দুল মালেক এক দুই, এফবি আঁখি, এফবি তাহসিন, এফবি বাবুল, এফবি নাছির, এফবি সেলিম,এফবি নজির এবং এফবি জনি।

 দেলোয়ার হোসেন জানান, গত বুধবার থেকে ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়া থেকে বাঁচতে উপকূলের দিকে ফিরছিলেন জেলেরা। এরই মধ্যে সাগরের তীব্র স্রোতে অনেক ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে যায়, যারমধ্যে ৮টি ট্রলার কক্সবাজারের কলাতলী ও উখিয়ার ইনানীতে ভেসে আসে। এসব ট্রলার থেকে তিন শতাধিক জেলেকে জীবিত উদ্ধার করা হয়। বাকি আরো ১৩টি ফিশিং ট্রলারের সঙ্গে এখনো কোন প্রকার যোগাযোগ করা সম্ভব হয়নি। এসব ট্রলারে থাকা সাড়ে তিন শতাধিক জেলের ফোনে ও কোনো সংযোগ পাওয়া যাচ্ছেনা। সে হিসেবে তারা এখনো নিখোঁজ রয়েছেন।