সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৯:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বরগুনায় হজ এজেন্টের প্রতারণা: ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরগুনায় হজ এজেন্টের প্রতারণা: ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা প্রেস,পাথরঘাটা প্রতিনিধি:-

 

বরগুনার দারুস-সুন্নাহ হজ্ব কাফেলা এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এম এ জাকারিয়ার বিরুদ্ধে ৩৮ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। বরগুনা ও পিরোজপুর জেলার ৫টি উপজেলার ৩২ জন হাজী জানিয়েছেন, জাকারিয়া তাদের কাছ থেকে ওমরাহ যাত্রার নাম করে টাকা নিয়ে প্রতারণা করেছেন।
 

ভুক্তভোগীরা অভিযোগ করেন, তারা আগস্ট মাসে জাকারিয়ার মাধ্যমে সৌদি আরব যান। কিন্তু সেখানে গিয়ে হাজীদের হাতখরচের টাকা ও ফিরতি বিমানের টিকিট না দিয়ে জাকারিয়া পালিয়ে যান। পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইতোমধ্যে এ ঘটনায় মামলা হয়েছে।
 

জাকারিয়ার বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে যে, তিনি ওমরাহ যাত্রীদের কাছ থেকে নেওয়া টাকা সৌদি আরবে রিয়ালে বদলে দেননি এবং বাংলাদেশ ফিরেও টাকা ফেরত দেননি। ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা বরগুনার গণ্যমান্য ব্যক্তিদের সাহায্যে জাকারিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তিনি টাকা ফেরত দেননি।
 

পুলিশ এখন এই ঘটনার তদন্ত করছে এবং জাকারিয়াকে গ্রেপ্তারের চেষ্টা করছে।