মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৬:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ওজন কমাতে করুন যোগব্যায়াম

ওজন কমাতে করুন যোগব্যায়াম

যোগব্যায়াম ওজন তো কমাবেই, তার সঙ্গে শরীরও থাকবে ফিট এবং তরতাজা। ওজন কমানোর অব্যর্থ দাওয়াই হল যোগ ব্যায়াম। এমন অনেকেই আছেন, যারা ওজন ঝরাতে চাইছেন। অথচ জিমে যেতে কিংবা ডায়েট করতে তাদের তীব্র অনীহা। ফলে ওজন কমানো আর হয়ে ওঠে না। তবে ওজন ঝরানোর দৌড়ে শামিল হতে চাইলে ঘরে বসেই শুরু করা যেতে পারে যোগাসন বা যোগাভ্যাস।

ওজন কমাতে করুন যোগব্যায়াম

বালাসন
এই আসনটি করার জন্য ধীরে ধীরে হাঁটুটাকে ভাঁজ করতে হবে। এর পর গোড়ালির উপর বসে শরীরটাকে সামনের দিকে বাঁকিয়ে একেবারে ঝুঁকে যেতে হবে। এবার হাত সামনের দিকে বাড়িয়ে  দিয়ে মেঝেতে ঠেকিয়ে রাখতে হবে। এরপর মাথা নিচু করে তা মাটিতে ঠেকাতে হবে।

বদ্ধ কোণাসন
এই আসনটি করার জন্য নিজের পা দুটি সামনের দিকে ছড়িয়ে দিয়ে বসতে হবে। এবার পা দুটি বাঁকিয়ে পায়ের তলাগুলো একে অপরের সঙ্গে ঠেকিয়ে নিতে হবে। তবে হাঁটু দুটি যেন মেঝের সঙ্গে ঠেকে থাকে। এভাবে বসে হাত দুটি দিয়ে পায়ের পাতাগুলো চেপে ধরতে হবে। আর কোমরটা টানটান করে নিতে হবে। এর পর নিঃশ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে হাঁটু নিচের দিকে ঠেলে দিতে হবে।

ওজন কমাতে করুন যোগব্যায়াম — ছবি ২

সুখাসন
এই যোগব্যায়ামটি করার জন্য সামনের দিকে পা ছড়িয়ে সোজা হয়ে বসতে হবে। এবার হাঁটু মুড়ে বসতে হবে অর্থাৎ, পা ক্রস-লেগড অবস্থায় থাকতে হবে। এরপর হাতের তালু উপরের দিকে রেখে হাঁটুর উপর অনেকটা ধ্যানের মতো করে রাখতে হবে। আর এই আসনটি করার সময় পিঠ অবশ্যই সোজা রাখা উচিত।

আনন্দাসন
এই আসনটি করার জন্য প্রথমে চিত হয়ে শুয়ে পড়তে হবে। এবার হাত দুটি ছড়িয়ে রাখতে হবে এবং হাতের তালু দুটি  উপরের দিকে মুখ করিয়ে রাখা বাঞ্ছনীয়। বড় বড় শ্বাস নিতে হবে, যাতে আমাদের ফুসফুস বাতাসে ভরে ওঠে। এরপর শ্বাস ছাড়তে ছাড়তে যতক্ষণ পারা যায়।

ওজন কমাতে করুন যোগব্যায়াম — ছবি ৩

বৃক্ষাসন
এর জন্য তাড়াসন থেকে শুরু করতে হবে। অর্থাৎ, সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটি জোড়া করে মাথার উপরের দিকে ছড়িয়ে দিতে হবে। এরপর বাম পায়ের ঊরুর ভিতরের দিকে ডান পায়ের পাতাটা রাখতে হবে। অন্য পায়েও এর পুনরাবৃত্তি করতে হবে।

বজ্রাসন
এর জন্য হাঁটু মুড়ে গোড়ালির উপর বসতে হবে। শরীরটাকে নমনীয় করেই বসতে হবে। এবার পিঠ সোজা রেখে হাতের তালু হাঁটুর উপর রাখতে হবে। এই অবস্থায় কিছুক্ষণ বসতে হবে।

ওজন কমানোর জন্য এই ব্যায়ামগুলো দিয়েই যোগাভ্যাস শুরু করা উচিত। তবে অনুশীলনের সময় সাবধান। সতর্ক হয়েই এসব আসনের অভ্যাস করতে হবে।