সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩২:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আঙুল মটকানো কি ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞদের মত

আঙুল মটকানো কি ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞদের মত

অনলাইন ডেস্ক
 

অনেকেরই কাজের ফাঁকে কিংবা অজান্তেই আঙুল মটকানোর অভ্যাস রয়েছে। দীর্ঘক্ষণ টাইপ করা বা কাজ করার পর আঙুল ফোটালে ‘কট’ শব্দ হয় এবং অনেকেই এতে সাময়িক স্বস্তি অনুভব করেন। তবে আঙুল মটকানোর সময় অস্থিসন্ধির ভেতরে আসলে কী ঘটে এবং এটি স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ—এ নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে।
 

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের প্রতিটি অস্থিসন্ধিতে ‘সাইনোভিয়াল ফ্লুইড’ নামে এক ধরনের তরল থাকে। আঙুলে চাপ প্রয়োগ বা বাঁকানোর সময় ওই তরলে গ্যাসের ক্ষুদ্র বুদবুদ তৈরি হতে পারে। এসব বুদবুদ ভেঙে যাওয়ার সময়ই পরিচিত ‘কট’ শব্দটি শোনা যায়।
 

বিশেষজ্ঞদের মতে, মাঝেমধ্যে স্বাভাবিকভাবে আঙুল মটকালে সাধারণত অস্থিসন্ধি বা হাড়ের বড় ধরনের ক্ষতি হয় না। অনেকেই ক্লান্তি কমানো কিংবা মানসিক স্বস্তির জন্য এ কাজ করেন। তাই এটি নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কারণ নেই।
 

তবে আঙুল মটকানো যদি নিয়মিত অভ্যাসে পরিণত হয়, তখন সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে অতিরিক্ত চাপ প্রয়োগ করে, জোরে মোচড় দিয়ে কিংবা অন্য কারও মাধ্যমে জোর করে আঙুল ফোটালে লিগামেন্টে চাপ বা আঘাত লাগতে পারে। দীর্ঘদিন অতিরিক্তভাবে আঙুল মটকানোর অভ্যাস হাতের গ্রিপ বা আঁকড়ে ধরার শক্তির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
 

চিকিৎসকদের পরামর্শ, স্বাভাবিকভাবে মাঝে মধ্যে আঙুল মটকানো নিয়ে উদ্বেগের কারণ নেই। তবে আঙুল ফোটানোর সময় বা পরবর্তী সময়ে ব্যথা, অস্বস্তি কিংবা অন্য কোনো সমস্যা দেখা দিলে বিষয়টি অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তাই স্বস্তির জন্য আঙুল মটকানোর অভ্যাস থাকলেও সেটিকে অতিরিক্ত পর্যায়ে না নিয়ে নিয়ন্ত্রণে রাখাই ভালো।