সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হজ ও ওমরাহযাত্রীদের জন্য ডিজিটাল ওয়ালেট চালু করেছে সৌদি আরব

হজ ও ওমরাহযাত্রীদের জন্য ডিজিটাল ওয়ালেট চালু করেছে সৌদি আরব

হজ ও ওমরাহযাত্রীদের জন্য ডিজিটাল ওয়ালেট চালু করেছে সৌদি আরব। ‘নুসুক ওয়ালেট’ নামে প্রথম আন্তর্জাতিক এ ওয়ালেট দিয়ে হজযাত্রীরা আর্থিক ব্যয় পরিচালনা করতে পারবেন। গত ২ জুন প্রথম আন্তর্জাতিক ডিজিটাল ওয়ালেট চালু করে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি ও এনক্রিপশন কৌশল ব্যবহার করে নুসুক ওয়ালেটে সর্বোচ্চ নিরাপত্তা মান নিশ্চিত করা হয়।


ব্যাংকিং অবকাঠামোর মতো এ ওয়ালেট দিয়ে যেকোনো লেনদেন করা যাবে। সৌদি ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) সঙ্গে অংশীদারির ভিত্তিতে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ ওয়ালেট চালু করে। 
সৌদি ন্যাশনাল ব্যাংকের ডিজিটাল ভেঞ্চার ও পেমেন্টসের সিইও ড. সালেহ বিন আল-ফুরাইহ জানান, ওয়ালেটটির আর্থিক নিরাপত্তার সর্বোচ্চ মান নিশ্চিত করতে সৌদি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়। এ উদ্যোগ হজযাত্রীদের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে এবং হাজিদের প্রত্যাশা পূরণে সহায়তা করবে।


এদিকে আসন্ন হজ করতে সৌদি আরবে প্রায় ১০ লাখ হজযাত্রী পৌঁছেছে। সৌদি আরবের পাসপোর্ট বিভাগ জানিয়েছে, গত ২ জুন পর্যন্ত সৌদি আরবের আকাশ, স্থল ও সমুদ্রপথে ৯ লাখ ৩৫ হাজার ৯৬৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছে। এর মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক যাত্রী আকাশপথে দেশটিতে প্রবেশ করেন। স্থলপথে ৩৭ হাজার ২৮০ জন এবং সমুদ্রপথে দুই হাজার ৩৯৯ জন পৌঁছেন।


 
এদিকে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ২৫৭ জন। এখন পর্যন্ত ৫৮ হাজার ১২১ জন ১৪৯টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেন। গত ৯ মে থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর সারা বিশ্বের ২০ লাখের বেশি মুসলিম হজ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।