বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৯:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

গত ১৫ বছর ধরে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে: আইজিপি

গত ১৫ বছর ধরে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে: আইজিপি

ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, গত ১৫ বছর ধরে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এমন কোনো অন্যায় কাজ নেই, যা পুলিশকে দিয়ে করানো হয়নি, যা পুলিশ প্রশাসনের জন্য দুঃখজনক ও লজ্জার।

 

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 

আইজিপি জানান, পুলিশ সংস্কারে কাজ করছে একটি কমিশন, যেখানে শিক্ষক, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রসহ সংশ্লিষ্টরা রয়েছেন। এই কমিশন সরকারের কাছে সংস্কারের সুপারিশ করবে।
 

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে নিহতের ঘটনায় দেশব্যাপী ভুয়া মামলা হচ্ছে, যেখানে নিরীহ মানুষদের আসামি করে চাঁদাবাজি করা হচ্ছে। তবে তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন নিরপরাধ মানুষদের গ্রেপ্তার না করা হয়।
 

আইজিপি আরও জানান, সারা দেশে লুট হওয়া ছয় হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে, তবে এখনো দুই হাজার অস্ত্র উদ্ধার বাকি রয়েছে। এই অস্ত্র উদ্ধার করতে সবার সহযোগিতা প্রয়োজন।
 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম। এছাড়াও অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।