সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ময়মনসিংহে ৯৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহে ৯৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে র‍্যাব-১৪ এর অভিযানে ৯৬ কেজি অবৈধ গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি মো. রাজা মোল্লা (৩৪), তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪, ময়মনসিংহ সদর কোম্পানির একটি আভিযানিক দল ভালুকা থানাধীন গফরগাঁও-ভালুকাগামী পাকা সড়কের ঢালী ভবনের বিপরীতে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি মিনি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে চালক বেশে থাকা মো. রাজা মোল্লাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি গাড়ির ভেতরে গাঁজা বহনের কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে মিনি কাভার্ড ভ্যানের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত মিনি কাভার্ড ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারিকে ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে।