বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:১৮:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এক শিশুর মৃত্যু!

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এক শিশুর মৃত্যু!

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-



কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় জীবিত উদ্ধার করা হয় দুই শিশুকে।

 

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এক শিশুর মৃত্যু!

 

রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী জানিয়েছেন, শুক্রবার বেলা ১১ টার দিকে উখিয়া উপজেলার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১২ ব্লকে এ ঘটনা ঘটেছে। নিহত মো. ছৈয়দ উল্লাহ (১০) উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৬ ব্লকের ইমাম হোসেনের ছেলে।

এসময় জীবিত উদ্ধার করা হয়, উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ তৈয়বের ছেলে সৈয়দ নূর (১৫) এবং একই ক্যাম্পের এ-৩ ব্লকের মো. জুনায়েদ এর ছেলে এনায়েত রহমান (৬)।
স্থানীয়দের বরাতে খন্দকার ফজলে রাব্বী বলেন, সকালে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১২ ব্লকের একটি খাড়া পাহাড়ের খাদের নিচে স্থানীয় কিছু সংখ্যক শিশু-কিশোর খেলাধুলা করছিল। এক পর্যায়ে পাহাড়ের চুঁড়া থেকে বড় এক খন্ড মাটি আকস্মিক ধসের ঘটনা ঘটে। এতে তিন শিশু মাটি চাপা পড়ে। 
এসময় ঘটনাস্থলে এক শিশুর মৃত্যু হয়। পরে মাটি সরিয়ে স্থানীয়রা দুই শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। তারা রোহিঙ্গা ক্যাম্পটি সংলগ্ন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এপিবিএন এর পুলিশ সুপার বলেন, রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়গুলো বেলে মাটি প্রকৃতির। তাছাড়া পাহাড়গুলো এখন বৃক্ষশূণ্য। এতে পানি ধরে রাখার ক্ষমতা না থাকায় শুষ্ক মৌসুম হওয়ায় আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। নিহতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান খন্দকার ফজলে রাব্বী।