সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুড়িগ্রামে ১৪২ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রামে ১৪২ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ১৪২ পিস ইয়াবাসহ সাজিয়া বেগম (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
 

ঘটনাটি ঘটেছে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের খামার আন্ধারিঝাড় গ্রামের কাকড়া মোড় এলাকায়। জানা যায়, সাজিয়া বেগম ওই এলাকার আসাব আলীর স্ত্রী এবং সেখানে নিজস্ব একটি হোটেল পরিচালনা করতেন।
 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাজিয়া বেগমের হোটেলে অভিযান চালিয়ে প্রথমে তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা উদ্ধার করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি বাড়িতেও ইয়াবা থাকার কথা স্বীকার করলে, বাড়ি তল্লাশি চালিয়ে আরও ৬০ পিস ইয়াবা এবং নগদ ৯৬০ টাকা উদ্ধার করা হয়। এভাবে মোট ১৪২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
 

কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নয়েব মোঃ কাজি নুরুন্নবী বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”