বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪১:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ভারতে পালিয়ে শেষ রক্ষা হবে না: টুকু

ভারতে পালিয়ে শেষ রক্ষা হবে না: টুকু

ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-

 

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, "আল্লাহর মাইর দুনিয়ার বাইর।" তিনি আরও বলেন, "এই খুনি হাসিনাতেই কিন্তু প্রমাণ হয়েছে—মানুষকে খুন, গুম, ও গণহত্যা করে টিকে থাকা সম্ভব নয়। আল্লাহর রহমতে শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যারা গণহত্যা করেছে, গুম করেছে এবং অন্যায় করেছে, তাদের বিচার অবশ্যই দেশে হবে। ভারতে পালিয়ে তারা শেষ রক্ষা পাবে না, ইনশাআল্লাহ, বাংলাদেশে এসে বিচার হবে।"
 

তিনি শুক্রবার (২২ নভেম্বর) রাতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব মন্তব্য করেন।
 

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনোই অন্যায়ের সঙ্গে আপস করেননি। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে ভোটারবিহীন নির্বাচন হয়েছে। অনেকেই টাকার বিনিময়ে আঁতাত করে এমপি হয়েছেন, দুর্নীতি ও লুটপাট করেছেন। সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রকাশ্যে বলেছিলেন, 'বিএনপি যদি নির্বাচনে যেত, তাহলে ২৫ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হতো না, নির্যাতন করা হতো না।' তাদের অবশ্যই বাইরে থাকতে হতো।"
 

তিনি আরও বলেন, "অন্যায় যিনি করেন এবং অন্যায় যিনি সহ্য করেন, তারা সবাই সমান অপরাধী। আমাদের নেতা তারেক রহমান যদি আঁতাত করতেন, তাহলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে যেতে হতো না, আর তারেক রহমানও দেশের বাইরে থাকতে হতো না।"
 

টুকু বলেন, "আগামী দিনে আমাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করা হবে। ভোটদানের সময় মানুষ ছিল উৎসাহী, কিন্তু হাসিনার শাসনে তা ছিল না। মানুষ ভোট দিতে পারেনি। দেশনায়ক তারেক রহমান বলেছেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে হানাহানি, খুন-গুম থাকবে না। শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গঠন করতে হবে, যাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারে।"
 

সম্মেলনে উপস্থিত ছিলেন ভূঞাপুর ও গোপালপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।