শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০১:২৬:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

যাত্রাবাড়ী থানার ওসি টেকনাফে গ্রেফতার! 

যাত্রাবাড়ী থানার ওসি টেকনাফে গ্রেফতার! 

ঢাকা প্রেস

মইনুদ্দিন(শাহিন)কক্সবাজার প্রতিনিধি:-

 


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ আদমজী সরকারি এম ডব্লিউ কলেজ ছাত্র হত্যা মামলার আসামী রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার করেছে কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ। আজ (১৬ সেপ্টেম্বর) সোমবার বিকেলে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী।

 

কক্সবাজারের পুলিশ সুপার জানান, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজারবাগ পুলিশ লাইনসের উপ-পরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যা মামলায় আসামী। টেকনাফে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর টেকনাফ থানা পুলিশ আবুল হাসানকে গ্রেফতার করে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্থান্তর করে। বিষয়টি ঢাকার সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হলে আবুল হাসানকে ঢাকায় নিয়ে যেতে ওখান থেকে পুলিশের একটি দল কক্সবাজারে আসছে বলে জানা গেছে।

 

আন্দোলনে নিহত তাইম নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম. ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।


(২০ আগস্ট) নিহত তাইমের মা মোসা.পারভীন আক্তার যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান, ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেনসহ অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 


মামলায় অভিযোগে বলা হয়, গত (২০ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সরকার দেশে কারফিউ জারি করে। ঐদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় তাইম তার দুই বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ির কাজলা এলাকায় চা খেতে যায়। ওই সময় বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা বিক্ষোভ করছিল। তখন ডিসি ইকবাল হোসেন, শামীম ও তানজিল আহমেদের নির্দেশে জাকির হোসেন ও তার সঙ্গীরা বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি চালায়। এ সময় তাইম ও তার দুই বন্ধু লিটন চা স্টোরের ভেতর ঢুকে দোকানের সাটার বন্ধ করে দেয়। কিন্তু সাটারের নিচের দিকে আধা হাত খোলা থাকা দেখে  সেখানে অবস্থারকারীদের পুলিশ টেনে টেনে বের করে। জাকির হোসেন গুলি থেকে বাঁচতে চাইলে দৌঁড় দিতে বলে। তখন তাইম সবার আগে দৌঁড় দিলে জাকির গুলি করে। ঘটনাস্থলেই তাইম মারা যায়।