শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:০১:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ঢাবিতে নির্মম হত্যাকাণ্ড: তোফাজ্জলের মৃত্যুতে শোকাহত গ্রাম

ঢাবিতে নির্মম হত্যাকাণ্ড: তোফাজ্জলের মৃত্যুতে শোকাহত গ্রাম

ঢাকা প্রেস
বরগুনা প্রতিনিধি:-


বরগুনার পাথরঘাটায় নিজের বাবা-মা এবং ভাইয়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা তোফাজ্জল হোসেন। শুক্রবার সকালে তার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

এই হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত পরিবার ও এলাকাবাসী হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করেছেন। নিহত তোফাজ্জলের স্কুল শিক্ষক মিলন মিয়া জানান, তোফাজ্জল খুব মেধাবী ও শান্ত স্বভাবের ছাত্র ছিল। তিনি আরও বলেন, "আমরা হত্যাকারীদের বিচার চাই এবং তার সঙ্গে যারা তাকে মানসিক ভারসাম্যহীন করেছেন তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"
 

তোফাজ্জলের মামাতো বোন তানিয়া জানান, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং দোষ এড়াতে মোবাইল চুরির অপবাদ দেয়া হয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, "আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।"
 

গত বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা আটক করে বারবার মারধর করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ঢাকা মহানগর পুলিশ ৬ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে।