বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:০৮:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •

ওয়েজ বোর্ড বাতিল করে ন্যূনতম বেতন চালুর দাবি শফিকুল আলমের

ওয়েজ বোর্ড বাতিল করে ন্যূনতম বেতন চালুর দাবি শফিকুল আলমের

ঢাকা প্রেস নিউজ

 

সাংবাদিকদের জন্য বিদ্যমান ওয়েজ বোর্ড ব্যবস্থা বাতিল করে ন্যূনতম বেতন চালু করা উচিত বলে মত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
 

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে 'গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: গণমাধ্যম প্রসঙ্গ' শীর্ষক এক আলোচনায় সাংবাদিকদের বেতন নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
 

প্রেস সচিব বলেন, "ওয়েজ বোর্ড পদ্ধতিটি ত্রুটিপূর্ণ। এটি বাতিল করে কঠোরভাবে ন্যূনতম বেতন চালু করতে হবে। একটি নির্দিষ্ট বেসিক বেতনের নিচে কাউকে নিয়োগ দেওয়া যাবে না, এবং যারা এই ন্যূনতম বেতনের বাইরে কাউকে নিয়োগ দেবে, তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে।"
 

তিনি আরও বলেন, "আন্ডারগ্রাউন্ড পত্রিকাগুলো উন্মোচন করা দরকার, কারণ এদের কারণে সাংবাদিকরা কম বেতন পাচ্ছেন।"
 

সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে শফিকুল আলম বলেন, "সাংবাদিকতা কোনও সস্তা পেশা নয়। সংবাদ কনটেন্টের ক্ষেত্রে কপিরাইট প্রটেকশন দিতে হবে, যাতে যারা অরিজিনাল কনটেন্ট তৈরি করেন তারা যথাযথ সুরক্ষা পান।"
 

তিনি আরও জানান, "আওয়ামী লীগ সরকারের সময় প্রেস উইংয়ের কাজ ছিল সংবাদ বন্ধ করা, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু করছে না।"
 

সংবাদপত্রের শক্তিশালী ইউনিয়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করে তিনি বলেন, "ইউনিয়নগুলোকে স্বাধীন করতে সংস্কারের প্রচেষ্টা চলছে। পরবর্তী সরকার হয়তো এটির বিরোধিতা করতে পারে, তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে। গণমাধ্যমের ব্যর্থতাগুলো চিহ্নিত করে সেগুলোর পুনরাবৃত্তি রোধ করতে হবে।"