শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৩:২০:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুষ্টিয়া পাউবোতে টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

কুষ্টিয়া পাউবোতে টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

ঢাকা প্রেস
কুষ্টিয়া প্রতিনিধি:-


কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) চলমান টেন্ডারবাজি ও অর্থ লোপাটের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের একাংশ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কুষ্টিয়া শহরের থানা মোড়ে মানববন্ধন করেছে।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি এই প্রকল্পে বিপুল অর্থ লোপাট হচ্ছে। বিশেষ করে, মিরপুর ও ভেড়ামারা উপজেলার ভাঙন রোধে পদ্মা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পে ১ হাজার ৪৭২ কোটি টাকার টেন্ডারে ব্যাপক অনিয়ম হয়েছে। তারা দাবি করেন, টেন্ডার সিন্ডিকেট এই প্রকল্প থেকে অর্থ লুট করেছে।
 

বক্তারা আরও বলেন, যদি দ্রুত এই টেন্ডার বাতিল না করা হয়, তাহলে তারা আরও কঠোর আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করবে।