বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৭:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

সীমান্তে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক

সীমান্তে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক

ঢাকা প্রেস
মোঃ হারুনুর রশিদ শাকিল, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা সীমান্তে মোঃ সাইফুল ইসলাম (২১) নামের এক বাংলাদেশিকে যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

 

মঙ্গলবার দুপুরে উপজেলার ছাটকড়াইবাড়ী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ১০৫৫ এর সাব পিলার নম্বর ৩ এসের কাছ থেকে তাকে হাতেনাতে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। 

 

আটক মোঃ সাইফুল ইসলাম উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী এলাকার ওমর ফারুকের ছেলে।

 

বিজিবির জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাসানুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে করেন মোঃ সাইফুল ইসলাম (২১)। এ সময় তাকে আটক করেন দাঁতভাঙ্গা বিওপির টহলরত বিজিবি সদস্যরা। পরে আটক ওই যুবককে রৌমারী থানায় সোর্পদ করা হয়।

 

মঙ্গলবার রাতে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান বলেন, আটক যুবককের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।