শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৩:২০:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যু: বগুড়ায় ভয়াবহ দুর্ঘটনা

বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যু: বগুড়ায় ভয়াবহ দুর্ঘটনা

ঢাকা প্রেস
বগুড়া প্রতিনিধি:-


বগুড়ার শেরপুরে মজুমদার রাইস ব্রান্ড ওয়েল মিলের ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

 

নিহতরা হলেন নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা মো. ইমরান, মোহাম্মদ সাঈদ, মো. রুবেল এবং মো. মনির। তারা সবাই মিলের রিজার্ভ ট্যাংকার মেরামতের কাজে নিযুক্ত ছিলেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়েল্ডিংয়ের সময় উৎপন্ন আগুনের ফুলকি হঠাৎ তেলের ট্যাংকির ভেতরে প্রবেশ করলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পরে তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
 

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
​​​​​​​

এই মর্মান্তিক ঘটনাটি স্থানীয়দের মধ্যে শোকের ছায়া বিস্তার করেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠন।