সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রমজানের প্রথমার্ধে ৮০ লাখেরও বেশি মানুষের ওমরাহ পালন

রমজানের প্রথমার্ধে ৮০ লাখেরও বেশি মানুষের ওমরাহ পালন

পবিত্র রমজান মাস ওমরাহ মৌসুম হিসেবে বিবেচিত। এ মাসে পবিত্র নগরী মক্কা ও মদিনায় বিপুল পরিমাণ আন্তর্জাতিক পর্যটকের আগমন ঘটে। চলতি রমজান মাসের প্রথমার্ধে ৮০ লাখের বেশি মুসলিম ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে গত ২৫ মার্চ সৌদি গেজেটের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।


প্রতিবেদন অনুসারে রমজান মাস শুরুর পর থেকে গত ১৫ দিনে ৮২ লাখ ৩৫ হাজার ৬৮০ জন বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালন করতে সৌদি আরব এসেছেন। এরই মধ্যে ৭২ লাখ ৫৯ হাজার ৫০৪ জন ওমরাহ সম্পন্ন করেছে। বর্তমানে দেশটিতে ৯ লাখ ৭৬ হাজার ১৭৬ জন অবস্থান করছেন। মন্ত্রণালয়ের তথ্য মতে, স্থলপথে সবচেয়ে বেশিসংখ্যক ওমরাহযাত্রী সৌদি আরব এসেছেন।


এরপর যথাক্রমে আকাশপথ ও সমুদ্রপথে এসেছেন। স্থলপথে ৯ লাখ ৮০ হাজার ৫৫৬ জন আগমন করেছেন। আর আকাশপথে সাত লাখ ৯৮৩ জন এবং সমুদ্রপথে ৫৪ হাজার ১৪১ জন এসেছেন। রমজান মাসে পবিত্র মসজিদুল হারামে ভিড় নিয়ন্ত্রণে এবং স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালন নিশ্চিত করতে বিধি-নিষেধ আরোপ করেছে সৌদি আরব।

 

এরই মধ্যে পবিত্র কাবাঘর প্রাঙ্গণে নামাজ না পড়ে মসজিদে পড়তে বলা হয়। যেন ওই সময় ওমরাহযাত্রীরা তাওয়াফ করতে পারেন। তা ছাড়া রমজান মাসে একবারের বেশি ওমরাহ পালনে বারণ করা হয়। এদিকে মক্কার বাসিন্দাদের মসজিদুল হারামে ভিড় না করে আশপাশের মসজিদে নামাজ পড়তে উৎসাহিত করা হয়। মূলত তাদের হারাম সীমানার ভেতরে অন্য পাঁচটি মসজিদে নামাজ পড়তে বলা হয়।


উল্লেখ্য, ২০২৩ সালে এক কোটি ৩০ লাখ ৫৫ হাজারের বেশি মুসলিম ওমরাহ পালন করেছে, যা ছিল সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা। আগামী হজ মৌসুম শুরুর আগেই দুই কোটির বেশি মুসল্লি ওমরাহ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।