শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৩:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পরজন্ম বলে কিছু থাকলে,সে জন্মে তুমি আমি হয়ে জন্মাও...

পরজন্ম বলে কিছু থাকলে,সে জন্মে তুমি আমি হয়ে জন্মাও...

ঢাকা প্রেস

লেখা: সীমা আক্তার 

 

যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকে,তবে আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি "আমি" হয়ে জন্মাও।

 

তোমায় ভালোবেসে বোকা হয়ে যাওয়া, তোমার ভালোবাসার জন্য দিশেহারা হওয়া মানুষ'টা হয়ে জন্মাও। সে জন্মে তুমি হাড়ে হাড়ে টের পাও আপন মানুষের কাছের মানুষ হতে না পারা কত'টা যন্ত্রণার। 

 

তুমি টের পাও কয়েক'শো কথার উত্তরে ছোট ছোট ম্যাসেজ গুলো দেখতে কেমন বিচ্ছিরি লাগে। সে জন্মে তুমিও বুঝতে পারো অপেক্ষা করতে হয় কিভাবে, অবহেলার স্বাদ কেমন।

 

ছোট খাটো দুঃখ গুলোও কেমন ভয়ানক মনে হয়।কারো সান্ত্বনা দেওয়ার বুক হতে চেয়ে কারো বিরক্তি হতে কেমন লাগে তুমিও জানো খুব করে। 

 

যদি পুনর্জন্ম বলে কিছু থাকে,তুমি আমি হয়ে জন্মে টের পাও ভালোবাসা একটা বোকাবোকা ফিলিংস, যা ভেতরটা গুড়িয়ে দেয়। কারো কাছের মানুষ, আপন মানুষ হতে না পারা, কারো ভালোবাসা পাওয়ার জন্য তড়পাতে কেমন লাগে তা তুমিও টের পাও। 

 

তোমাকে অভিশাপ দিলাম, তুমি আমার মতোই ভালোবেসে ক্ষয়ে যাও, মরে যাও ভেতরে ভেতরে। কারো বুকে মাথা রেখে তুমিও কাঁদো এই আক্ষেপে যে "ও আমায় ভালোবাসে নি কেনো?"

 

পরজন্ম বলে কিছু থাকলে,সে জন্মে তুমি আমি হয়ে জন্মাও...