বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:১৯:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

পাকিস্তান থেকে চিনি ও আলুসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এল সেই জাহাজ

পাকিস্তান থেকে চিনি ও আলুসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এল সেই জাহাজ

ঢাকা প্রেস নিউজ


পাকিস্তান থেকে চিনি ও আলুসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমভি ইউয়ান জিয়াং ফা ঝং নামের একটি জাহাজ। এটি দুবাই-করাচি-চট্টগ্রাম রুটের প্রথম জাহাজ এবং জানা গেছে, দ্বিতীয় যাত্রায় এটি আগের চেয়ে দ্বিগুণেরও বেশি কনটেইনার নিয়ে এসেছে।

 

জাহাজটি শুক্রবার, ২০ ডিসেম্বর, বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে। তবে কনটেইনার খালাস ও খালি কনটেইনার লোড করার জন্য ২২ ডিসেম্বর বিকেলে এটি চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে ভিড়বে।
 

জানা গেছে, এবারের যাত্রায় জাহাজটি ৭৮০টি বক্সে ৮২৫ টিইইউ’স (২০ ফুট দীর্ঘ হিসেবে) কনটেইনার নিয়ে এসেছে। এর মধ্যে ১০৫টি বক্স দুবাইয়ের জেবল আলী বন্দর থেকে এবং ৬৭৮টি বক্স পাকিস্তানের করাচি বন্দর থেকে তোলা হয়েছে। কনটেইনারগুলোতে চিনি, সোডা অ্যাশ, ডেনিম ফেব্রিক, সুতো, ডলোমাইট, শুঁটকি মাছ, ইউপিএস, আলু ও অন্যান্য পণ্য রয়েছে।
 

জাহাজটির লোকাল এজেন্ট রিজেনসি লাইনস লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা জানান, ২২ ডিসেম্বর বিকেলে জাহাজটি এনসিটি জেটিতে এসে কনটেইনার খালাস করবে এবং এরপর আবার বন্দরের বাইরে চলে যাবে।
 

শিপিং এজেন্ট ও আমদানিকারকরা মনে করছেন, দুবাই-করাচি-চট্টগ্রাম রুটে সরাসরি কনটেইনার জাহাজ চালু হওয়ায় ভাড়া ও সময় উভয়ই সাশ্রয় হচ্ছে। এতে এই রুটে আমদানি ও রপ্তানিকারকদের আগ্রহ বাড়ছে।
 

এছাড়া, লোকাল এজেন্ট ও প্রিন্সিপাল আরও একটি নতুন জাহাজ এই রুটে চালুর পরিকল্পনা করছে।