সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৯:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এসএসএফের মহাপরিচালক (ডিজি) আলী হোসেনকে আশ্রয় দেওয়ার অভিযোগটি মিথ্যা, জানাল প্রেস উইং

এসএসএফের মহাপরিচালক (ডিজি) আলী হোসেনকে আশ্রয় দেওয়ার অভিযোগটি মিথ্যা, জানাল প্রেস উইং

ঢাকা প্রেস নিউজ

 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবি করা হচ্ছে যে, অপরাধে অভিযুক্ত গার্মেন্টস কারখানার মালিক আলী হোসেনকে এসএসএফের মহাপরিচালক তার অ্যাপার্টমেন্টে আশ্রয় দিয়েছেন। তবে প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইং এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে।
 

শনিবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
 

এসএসএফের একজন মুখপাত্রের বরাত দিয়ে তিনি জানান, ফেসবুকে ছড়ানো পোস্টগুলিতে দাবি করা হয়েছে যে, ডিজি এসএসএফ অপরাধে অভিযুক্ত আলী হোসেন শিশিরকে তার অ্যাপার্টমেন্টে আশ্রয় দিয়েছেন, কিন্তু এটি একেবারেই মিথ্যা।
 

মুখপাত্র আরও জানান, আলী হোসেন নারায়ণগঞ্জের একটি গার্মেন্টস কারখানার মালিক হিসেবে ডিজির ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন এবং তার সঙ্গে বৈধ স্ট্যাম্পে একটি ভাড়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
 

বিবৃতিতে আরো বলা হয়, "ডিজির বাসায় কোনো অপরাধীকে আশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।" ১৮ জানুয়ারি রাত ৩টা ৪৫ মিনিটে যখন পুলিশ তাকে গ্রেপ্তার করতে আসে, তখন ডিজি তাকে ধরে নিয়ে যেতে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে বলেন।
 

এসএসএফের মুখপাত্র দাবী করেন, ফেসবুকে ছড়ানো এসব পোস্ট সম্পূর্ণ মিথ্যা ও বিকৃত, যা কোনো ধরনের তদন্ত ছাড়াই এসএসএফ, ডিজি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা। এটি একটি দায়িত্বজ্ঞানহীন কাজ।