সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৮:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নুহ (আ.)-এর উপদেশ সন্তানের প্রতি

নুহ (আ.)-এর উপদেশ সন্তানের প্রতি

আবদুল্লাহ বিন আমর (রা.) থেকে বর্ণিত, আমরা রাসুলুল্লাহ (সা.)-এর কাছে বসা ছিলাম। তখন বনভূমি থেকে সিজান (এক প্রকার মাছ) রঙের জুব্বা পরিহিত এক ব্যক্তি এসে নবী (সা.)-এর মাথার কাছে দাঁড়াল এবং বলল, তোমাদের সঙ্গী প্রত্যেক আরোহীকে অবদমিত করেছে বা আরোহীদের অবদমিত করার সংকল্প করেছে এবং প্রত্যেক রাখালকে সমুন্নত করেছে। রাসুলুল্লাহ (সা.) তার জুব্বার হাতা ধরে বলেন, আমি কি তোমাকে নির্বোধের পোশাক পরিহিত দেখছি না?

অতঃপর তিনি বলেন, আল্লাহর নবী নুহ (আ.)-এর ইন্তেকালের সময় উপস্থিত হলে তিনি তাঁর পুত্রকে বলেন, আমি তোমাকে একটি উপদেশ দিচ্ছি। আমি তোমাকে দুটি বিষয়ের আদেশ দিচ্ছি এবং দুটি বিষয় নিষেধ করছি।

আমি তোমাকে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-এর নির্দেশ দিচ্ছি। কেননা সায়ি, সাত আসমান ও সাত জমিনকে যদি এক পাল্লায় তোলা হয় এবং অপর পাল্লায় ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ তোলা হয়, তবে সেই তাওহিদের পাল্লাই ভারী হবে। সাত আসমান ও সাত জমিন যদি একটি জটিল গ্রন্থির রূপ ধারণ করে, তবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এবং ‘সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি’ তা চুরমার করে দেবে। কেননা তা প্রত্যেক বস্তুর নামাজ এবং সকলেই এর বদৌলতে রিজিক লাভ করে থাকে।


আর আমি তোমাকে বারণ করছি শিরক এবং অহংকারে লিপ্ত হতে। আমি বললাম অথবা বলা হলো, হে রাসুলাল্লাহ, শিরক তো আমরা বুঝলাম, তবে অহংকার কী? আমাদের মধ্যকার কারো যদি কারুকার্য খচিত চাদর থাকে, আর তা পরিধান করে? তিনি বলেন, না।

সে আবার বলল, যদি আমাদের কারো সুন্দর ফিতাযুক্ত সুন্দর এক জোড়া জুতা থাকে? তিনি বলেন, না। সে পুনরায় বলল, যদি আমাদের কারো আরোহণের একটি জন্তু যান থাকে? তিনি বলেন, না।

সে বলল, যদি আমাদের কারো বন্ধু-বান্ধব থাকে এবং তারা তার সাথে ওঠা-বসাও করে (তবে তা কি অহংকার হবে)? তিনি বলেন, না। সে বলল, হে আল্লাহর রাসুল, তাহলে অহংকার কী? তিনি বলেন, সত্য থেকে বিমুখ থাকা এবং মানুষকে হেয় জ্ঞান করা। (সুনায়ে নাসায়ি, হাদিস : ২৫৭৮)