বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়নে কৃষক দলের কর্মী সভা

সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়নে কৃষক দলের কর্মী সভা

ঢাকা প্রেস
আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধি:


সাতক্ষীরা সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়নে ৩টি কৃষক দলের ওয়ার্ড কমিটি গঠন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 
 

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষক দলের আহবায়ক আনারুল ইসলাম।

 

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন নিরব, ১নং সহ সাংগঠনিক সম্পাদক, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দল।সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম রব্বানী, ঘোনা ইউনিয়ন বিএনপির আহবায়ক কামরুল ইসলাম, শিবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো: তাইজুজ্জামান (তাজু)। ইউনিয়ন সেক্রেটারি আবদুস সবুর শিমুল, সহ বিএনপি'র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
 

বক্তারা আরও বলেন, এদেশে কৃষি বিপ্লব ঘটানোর জন্য তিনি খালকাটা কর্মসূচি হাতে নিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই খালকাটা কর্মসূচি পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনা সরকার খাল কেটে কুমির আনা হয়েছে বলে অপপ্রচার চালিয়েছে। শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনামলে অন্যান্য সেক্টরের মতো কৃষি সেক্টরকে ধ্বংস করার মাধ্যমে কৃষকদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে।আগামী‌তে বিএন‌পি ক্ষমতায় আস‌লে তা‌রেক রহমা‌নের নেতৃ‌ত্বে এক‌টি কৃ‌ষিবান্ধব স্ব‌নির্ভর বাংলা‌দেশ গড়ার প্রত‌্যয়ে কাজ ক‌রে যা‌বো।