শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:০০:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

দুঃখদ পরিণতি: ছেলের মৃত্যুতে বাবারও প্রাণহানি

দুঃখদ পরিণতি: ছেলের মৃত্যুতে বাবারও প্রাণহানি

ঢাকা প্রেস নিউজ

 

ফরিদপুরের ভাঙ্গায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং ছেলের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তার বাবাও প্রাণ হারিয়েছেন।
 

গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার বামনকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শরিফুল ইসলাম (৪৫)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সাতাশিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল তার অসুস্থ বাবাকে দেখতে পাঁচ দিনের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। ছেলের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তার বাবা নজরুল ইসলামও মারা যান।
 

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম এ নোমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরিফুলের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।