সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৫:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

‎মোঃ সালাউদ্দিন:

খাগড়াছড়ি জেলায় সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ভোরে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের কুকিছড়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, ইউপিডিএফ (মূল)–এর ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল ওই এলাকায় অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে সিন্দুকছড়ি, মহালছড়ি ও মাটিরাঙা জোনের সমন্বয়ে একটি বিশেষ দল গঠন করে ‘কর্ডন অ্যান্ড সার্চ’ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সেনাসদস্যরা ইউপিডিএফের পোস্ট পরিচালক তনিমং মারমার বাড়ি ঘেরাও করলে সেখানে অবস্থানরত দুই সদস্য পালিয়ে যায়। তারা দৌড়ে নিকটস্থ ছড়ায় ঝাঁপ দিয়ে অন্ধকারের সুযোগে পাহাড়ি জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। সেনাবাহিনী তাদের ধাওয়া করলেও দুর্গম ভৌগোলিক অবস্থার কারণে আটক করা সম্ভব হয়নি।

পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী একটি দেশীয় পিস্তল, একটি পাইপগান, ছয় রাউন্ড পিস্তলের গুলি এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাহাড়ি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।