সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কোরআন পাঠকালে ইন্তেকাল করেন মুয়াজ্জিন

কোরআন পাঠকালে ইন্তেকাল করেন মুয়াজ্জিন

পবিত্র কোরআন পাঠকালে একজন মুয়াজ্জিন ইন্তেকাল হয়েছে। তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি মসজিদে কোরআন পড়ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুকালের ভিডিও ভাইরাল হয়। 

ফিলিস্তিন মসজিদ নামে এক ফেসবুক পেইজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বাসাম আল-সুওয়ারকি আবু হাইসাম সেই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন।

গত শনিবার শেষ রাতে তিনি আজান দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন মসজিদের ভেতর পবিত্র কোরআন পাঠ করছিলেন। এর কিছুক্ষণ পরই তিনি ইন্তেকাল করেন। 


ফিলিস্তিন মসজিদের ইমাম ড. মুহাম্মদ আল-নাজি বলেছেন, ‘আমরা আজ এই মসজিদের একটি স্তম্ভ হারিয়েছি। তিনি খুবই সৎ ও আল্লাহভীরু ব্যক্তি ছিলেন। মহান আল্লাহ মুয়াজ্জিনের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করুন।’ 

তিনি আরো জানান, আবু হাইসামের মৃত্যুর ঘটনা অবরুদ্ধ গাজাবাসীসহ সারা বিশ্বের মানুষের মধ্যে অন্যরকম অনুভূতি তৈরি করেছে। যদিও তিনি ইংরেজি ভাষার শিক্ষক ছিলেন, কিন্তু তিনি স্বেচ্ছাসেবী মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

মসজিদ পরিচালনা পর্ষদের সদস্য আবু মালিক বলেন, ‘আবু হাইসাম আল্লাহর ঘরের সেবায় সর্বদা নিমগ্ন থাকতেন। তিনি নিজ ঘরে যতটুকু সময় পার করতেন এর চেয়ে অনেক বেশি সময় মসজিদে থাকতেন। তিনি আল্লাহর বিশেষ গুণসম্পন্ন বান্দাদের একজন।’