বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫ জন

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫ জন

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-


 

কক্সবাজারের পেকুয়ায় ডাম্পট্রাক ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পেকুয়ার এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
 

নিহতদের মধ্যে রয়েছেন—অটোরিকশাচালক মনিরুল মান্নান (ছৈয়দ আলমের ছেলে, ধনিয়াকাটা, পেকুয়া), চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা ফিরোজ, তার স্ত্রী শারমিন এবং তাদের ছোট সন্তান। পঞ্চম নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
 

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি এলাকায় ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে, যা তাৎক্ষণিকভাবে ৫ জনের প্রাণহানির কারণ হয়। এছাড়া আরও দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত উভয় যানবাহন জব্দ করা হয়েছে।