বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ১০:৫৭:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

প্রথম ইসলামিক স্কুল হতে যাচ্ছে যুক্তরাজ্যের লিভারপুল সিটিতে

প্রথম ইসলামিক স্কুল হতে যাচ্ছে যুক্তরাজ্যের লিভারপুল সিটিতে

যুক্তরাজ্যের লিভারপুল সিটিতে ইসলামিক স্কুল প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে দেশটির শিক্ষা বিভাগ। ইডেন গার্লস লিডারশিপ একাডেমি নামের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি শহরের প্রথম ইসলামিক স্কুল হতে যাচ্ছে। যুক্তরাজ্যের শিক্ষাবিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান স্টার একাডেমিসের তত্ত্বাবধানে তা পরিচালিত হবে। স্টার একাডেমিস লিভারপুল ছাড়াও দেশটির আরো ১৫টি শহরে এ ধরনের ফ্রি স্কুল প্রতিষ্ঠার অনুমোদন পেয়েছে।

এক বিবৃতিতে স্টার একাডেমিস জানিয়েছে, তাদের স্কুলগুলো ইসলাম ধর্মভিত্তিক হলেও সেখানে সব ধর্মের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রয়েছে। এ স্কুলে বিস্তৃত ও ভারসাম্যপূর্ণ একাডেমিক পাঠ্যক্রম অনুসরণ করা হবে। এখানে ১১-১৮ বছর বয়সী ৮০০ মেয়ে ভর্তির সুযোগ পাবে। শিক্ষার্থীরা বৈচিত্র্যপূর্ণ নেতৃত্বের প্রগ্রামের মাধ্যমে বিভিন্ন দাতব্য ও সামাজিক কার্যক্রমে অংশ নেওয়ার  অনুপ্রেরণা পাবে।

স্টার একাডেমির প্রধান নির্বাহী স্যার হামিদ পাটেল সিবিই বলেছেন, ‘শিশুরা যেখানেই থাকুক এবং তাদের ভিত্তি যা-ই হোক, শিশুরা উন্নতমানের শিক্ষা লাভের অধিকার রাখে। আমাদের নতুন মাধ্যমিক স্কুল খোলার আবেদন গৃহীত হয়েছে। লিভারপুলের ইডেন গার্লস লিডারশিপ একাডেমি শহরের হাজারো তরুণের সম্ভাবনা উন্মোচনে সাহায্য করবে। সরকারের বিনা মূল্যের স্কুল কর্মসূচি এবং আমাদের স্থানীয় সহযোগীদের অংশগ্রহণে তা পরিচালিত হবে।


লিভারপুল কাউন্সিলের শিক্ষাবিষয়ক সদস্য লিলা বেনেট জানিয়েছেন, লিভারপুলে নতুন মাধ্যমিক স্কুল খোলার ব্যাপারে শিক্ষা বিভাগে স্টার একাডেমির আবেদন গৃহীত হয়েছে। আগামী বছর স্কুলটির জায়গা নিশ্চিত হলে এর কার্যক্রম শুরু হবে। এ ক্ষেত্রে কাউন্সিল সর্বাত্মক সহযোগিতা করবে।

শিক্ষাবিষয়ক সচিব গিলিয়ান কিগান বলেছেন, ‘আমরা আমাদের সন্তানদের জন্য আরো বেশিসংখ্যক উন্নতমানের স্কুল চাই। আমরা আশা করি, এই ১৫টি স্কুল ব্র্যাডফোর্ড থেকে ব্রিস্টলের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনা উন্মুক্ত করবে।

স্টার একাডেমিস যুক্তরাজ্যভিত্তিক একটি শিক্ষাবিষয়ক দাতব্য প্রতিষ্ঠান। সংস্থাটির তত্ত্বাবধানে যুক্তরাজ্যের লন্ডন, ল্যাঙ্কাশায়ার, ওয়েস্ট ইয়র্কশায়ার, গ্রেটার ম্যানচেস্টার, ওয়েস্ট মিডল্যান্ডসে প্রায় ৩৬টি স্কুল রয়েছে। এর প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন স্যার মুফতি হামিদ। নির্বাহী পরিচালক হিসেবে রয়েছেন লিসা ক্রাসবি, লোকমান আহমেদ, ড. ক্যাথরিন চোরলটন ও ডেভিড হল্যান্ড।