বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় কাপড়সহ ৪৫ লাখ টাকার পণ্য জব্দ

সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় কাপড়সহ ৪৫ লাখ টাকার পণ্য জব্দ

ঢাকা প্রেস,সুনামগঞ্জ প্রতিনিধি:-

 

সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ বিজিবির সদস্যরা। আটক পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় থান কাপড়, কসমেটিক্স, মদসহ অন্যান্য অবৈধ মালামাল, যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ লাখ ৩৫ হাজার ৪৫০ টাকা।
 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে বুধবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা, বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা এবং তাহিরপুর উপজেলার লাউড়েরগর এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা বিওপির নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে ভারতীয় মালামাল জব্দ করে। অভিযানে জাহাঙ্গীর নগর ইউনিয়নের কামারভিটা ও শহীদ মিনার এলাকার মালিকবিহীন ভারতীয় সিঙ্গানিয়া ফ্যাব্রিকের থান কাপড়, কসমেটিক্স এবং মদ আটক করা হয়, যার মূল্য ৪০ লাখ ২৫ হাজার ৩০০ টাকা। এছাড়া, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর সীমান্ত এলাকার বিভিন্ন স্থান থেকে চিনি, সুপারি, কয়লা, জিরা, গরু ও কম্বলসহ আরও কিছু পণ্য জব্দ করা হয়, যার মূল্য ৫ লাখ ১০ হাজার ১৫০ টাকা।
 

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, "সীমান্ত থেকে ৪৫ লাখ ৩৫ হাজার ৪৫০ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এসব মালামাল জেলা শুল্ক কার্যালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।"