বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩১:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ

ঢাকা প্রেস নিউজ

 

ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। এ তালিকায় ৮৫৮ জন শহীদ এবং ১১ হাজার ৫৫১ জন আহতের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
 

শনিবার (২১ ডিসেম্বর) সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যারা প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন, তাদের তালিকা চূড়ান্ত করার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদফতর, ৬৪ জেলার জেলা কমিটি এবং গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল সম্মিলিতভাবে কাজ করছে। এর অংশ হিসেবে, শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকার প্রথম ধাপের খসড়া গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে (musc.portal.gov.bd) প্রকাশ করা হয়েছে।
 

প্রকাশিত খসড়া তালিকাটি আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার, ওয়ারিশ অথবা প্রতিনিধিদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হয়েছে যে, তালিকায় অন্তর্ভুক্ত নাম, ঠিকানা ও অন্যান্য তথ্যাদি যাচাই, সংশোধন বা চূড়ান্ত করার জন্য মতামত প্রদান করতে। এছাড়াও, তালিকা সংশোধন বা সংযোজনের মতো কোনও তথ্য বা পরামর্শ থাকলে তা ২৩ ডিসেম্বরের মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ইমেইলে (muspecialcell36@gmail.com) জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।