বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩০:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, বিকল্প পথে চলাচলের অনুরোধ

টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, বিকল্প পথে চলাচলের অনুরোধ

ঢাকা প্রেস নিউজ

 

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর ওপর একটি বেইলি ব্রিজ পাথরবোঝাই ট্রাকসহ ভেঙে পড়েছে।
 

শনিবার (২১ ডিসেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকসহ ব্রিজটি তুরাগ নদীতে ভেঙে পড়ে, যার ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত ময়মনসিংহগামী লেনে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
 

বিকল্প হিসেবে ওই লেনের যানবাহন কামারপাড়া সড়ক ব্যবহার করছে। তবে ঢাকাগামী যানবাহন এবং ফ্লাইওভার দিয়ে দুই লেনেই যান চলাচল অব্যাহত রয়েছে।
 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ইব্রাহিম খান জানান, টঙ্গী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুটি ব্রিজ ও একটি ফ্লাইওভার রয়েছে। এর মধ্যে ময়মনসিংহগামী বেইলি ব্রিজটি ট্রাকসহ তুরাগ নদীর ওপর ভেঙে পড়েছে।
 

তিনি আরও জানান, ফ্লাইওভার ও কামারপাড়া সড়ক ব্যবহার করে যানবাহন ময়মনসিংহের দিকে যাচ্ছে, আর ঢাকাগামী সব ধরনের যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার দিয়ে চলাচল করছে।