বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:০৭:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

রায়পুরায় স্ত্রীর হাতে স্বামী খুন,আটক ১

রায়পুরায় স্ত্রীর হাতে স্বামী খুন,আটক ১

সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী:-

 

নরসিংদীর রায়পুরায় এবার স্ত্রীর শাবলের আঘাতে স্বামী আবুল কাসেম (৫২) নামে একব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে।
 

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা পৌরসভার মহিষমারা এলাকার এ ঘটনা ঘটে।আটকৃত ব্যক্তি হলেন, একই এলাকার নিহত আবুল কাসেমের স্ত্রী পাপিয়া সুলতানা (রুমা)।রায়পুরা থানার উপপরিদর্শক শফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 

এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকালে নিজ ঘরে কাজ করার সময় স্ত্রী পাপিয়া সুলতানা রুমার সাথে কথা কাটাকাটি হয় তার স্বামী আবুল কাশেমের। একপর্যায়ে উত্তেজিত হয়ে পাপিয়া সুলতানা রুমা ঘরের কোনে থাকা শাবল দিয়ে আবুল কাশেম কে মাথায় একাধিক আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
 

ঘাতক স্ত্রী পাপিয়া সুলতানা রুমার ভাষ্যমতে – তিনি তার স্বামীর মাথায় শাবল দিয়ে একাধিক আঘাত করেন। তারপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় পল্লী চিকিৎসক ঘটনাস্থলে এসে তাকে মৃত ঘোষণা করেন।
 

রায়পুরা থানার উপপরিদর্শক শফিউল্লাহ ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং হত্যাকারী পাপিয়া সুলতানা রুমাকে গ্রেপ্তার করা হয়েছে।