বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৭:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

রাজারহাটে ওয়ারেন্টভূক্ত ৮আসামী গ্রেফতার

রাজারহাটে ওয়ারেন্টভূক্ত ৮আসামী গ্রেফতার

ঢাকা প্রেস
হাফিজুর রহমান,রাজারহাট উপজেলা (কুড়িগ্রাম) প্রতিনিধি:-


রাজারহাটে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে পথরোধ পূর্বক মারধর করে পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়া, ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়া ও চাঁদাবাজীর অভিযোগে দায়েরকৃত মামলার গ্রেফতারী পরোয়ানা মূলে ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া অন্য ১টি মামলার ২জন আসামীকেও গ্রেফতার করা হয়েছে।


 

রাজারহাটে ওয়ারেন্টভূক্ত ৮আসামী গ্রেফতার



পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলা সদরের দেবিচরন গ্রামের ইয়াকুব আলীর পুত্র শরিফুল ইসলামকে একই এলাকার আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে ২৭সেপ্টেম্বর ২০২৩সনে রাজারহাট-কুড়িগ্রাম সড়কের টগরাইহাট বড় পুলের পাড় নামক স্থানে আটক করে। পরে তাকে পার্শ্ববর্তী ইট ভাটার আড়ালে নিয়ে গিয়ে মারপিট করে আসামীরা ২১হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া জোড় পূর্বক তার কাছে ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ করে ২লক্ষ টাকা চাঁদার দাবিতে ১২ঘন্টা বিভিন্ন স্থানে আটকিয়ে রাখে। এঘটনায় শরিফুল ইসলাম বাদী হয়ে কুড়িগ্রাম আমলী আদালতে ৭জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে কুড়িগ্রামের ডিবি পুলিশের এস আই পুতুল কুমার মোহন্ত বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে ২৭জুলাই ২০২৪ইং আদালতে চার্জসীট প্রদান করেন। এরপ্রেক্ষিতে আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
 

শুক্রবার দিবাগত রাতে মামলার আসামী উপজেলা সদরের দেবিচরণ গ্রামের রাজ্জাক (২৬) জাহিদুল ইসলাম (৩৫) আব্দুল ওয়াহেদ (৫০) আব্দুর রাজ্জাক (৪০) ও উপজেলার খুলিয়াতারী গ্রামের আদম আলী (২৫) এবং চাঁন্দামারী গ্রামের আবুল কালাম (৫০) কে গ্রেফতার করে। এছাড়া অন্য ১টি মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন গ্রামের আব্দুর রহিম ও মোছাঃ বেগমকে গ্রেফতার করেন পুলিশ।
 

রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, গ্রেফতারী পরোয়ানা মূলে ৮ আসামীকে গ্রেফতার পূর্বক শনিবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।